হাদিসসমূহ
#2918
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
আমর ইবন আলী (রহঃ) ... মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন সায়িব (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি ইবন আব্বাস (রাঃ)-কে নিয়ে হাজরে আসওয়াদের সাথে মিলিত স্তম্ভের পাশের তৃতীয় অংশে, যে স্থানটি দরজার নিকটবর্তী সেখানে দাঁড় করালেন। তখন ইবন আব্বাস (রাঃ) বললেনঃ আপনি কি সংবাদ পাননি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে সালাত আদায় করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তারপর তিনি এগিয়ে গিয়ে সেখানে সালাত আদায় করলেন।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا السايب بن عمر، قال حدثني محمد بن عبد الله بن السايب، عن ابيه، انه كان يقود ابن عباس ويقيمه عند الشقة الثالثة مما يلي الركن الذي يلي الحجر مما يلي الباب فقال ابن عباس اما انبيت ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي ها هنا فيقول نعم فيتقدم فيصلي
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2918
- Book Index
- 301
Grades
- Abu GhuddahDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
