হাদিসসমূহ
#2915
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... উসামা ইবন যায়ীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কা'বায় প্রবেশ করলাম। তিনি বসে পড়লেন, আল্লাহর শোেকর আদায় করলেন, তার প্রশংসা করলেন। তাকবীর বললেন এবং 'লা ইলাহা ইল্লাল্লাহ' বললেন। তারপর কা'বার সামনের অংশের দিকে ঝুঁকলেন এবং তার মুখমণ্ডল ও বক্ষস্থল এর উপর রাখলেন এবং উভয় হাত এর উপর রেখে তাকবীর ও তাহলীল পাঠ করে দু'আ করলেন। তিনি কা'বার প্রত্যেক স্তম্ভের সাথে এরূপ করলেন। এরপর বের হলেন এবং কিবালামুখী হয়ে দরজায় এসে বললেনঃ এ-ই কিবলা। এ-ই কিবলা।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا هشيم، قال انبانا عبد الملك، عن عطاء، عن اسامة بن زيد، قال دخلت مع رسول الله صلى الله عليه وسلم البيت فجلس فحمد الله واثنى عليه وكبر وهلل ثم مال الى ما بين يديه من البيت فوضع صدره عليه وخده ويديه ثم كبر وهلل ودعا فعل ذلك بالاركان كلها ثم خرج فاقبل على القبلة وهو على الباب فقال " هذه القبلة هذه القبلة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2915
- Book Index
- 298
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiHasan
