হাদিসসমূহ
#2914
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... উসামা ইবন যায়ীদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'বা গৃহে প্রবেশ করলেন। বিলাল (রাঃ)-কে আদেশ করলে তিনি দরজা বন্ধ করে দিলেন, সে সময় কা'বা ঘর ছয়টি স্তম্ভের উপর ছিল। তিনি যেতে যেতে যখন কা'বা ঘরের দরজা সংলগ্ন স্তম্ভদ্বয়ের মধ্যে পৌঁছলেন, তখন আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন। তাঁর নিকট প্রার্থনা করলেন এবং ক্ষমা চাইলেন। তারপর কা'বার প্রত্যেক স্তম্ভের কাছে গেলেন এবং সে সবের সামনে তাকবীর তাহলীল এবং তাসবীহ পাঠ করলেন। এরপর কা'বার পেছনের দিকে এসে সামনে দাঁড়ালেন, সেখানে ললাট ও গাল রাখলেন এবং আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন এবং তাঁর নিকট চাইলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। এরপর তিনি বের হয়ে কা'বার দিকে মুখ করে দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর প্রত্যাবর্তন করে বললেনঃ এই কিবলা, এই কিবলা।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا يحيى، قال حدثنا عبد الملك بن ابي سليمان، قال حدثنا عطاء، عن اسامة بن زيد، انه دخل هو ورسول الله صلى الله عليه وسلم البيت فامر بلالا فاجاف الباب - والبيت اذ ذاك على ستة اعمدة - فمضى حتى اذا كان بين الاسطوانتين اللتين تليان باب الكعبة جلس فحمد الله واثنى عليه وساله واستغفره ثم قام حتى اتى ما استقبل من دبر الكعبة فوضع وجهه وخده عليه وحمد الله واثنى عليه وساله واستغفره ثم انصرف الى كل ركن من اركان الكعبة فاستقبله بالتكبير والتهليل والتسبيح والثناء على الله والمسالة والاستغفار ثم خرج فصلى ركعتين مستقبل وجه الكعبة ثم انصرف فقال " هذه القبلة هذه القبلة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2914
- Book Index
- 297
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiIsnaad Hasan
