হাদিসসমূহ
#2884
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
আমর ইবন আলী (রহঃ) ... আবূ উবায়দা তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আরাফার দিনের পূর্ববতী রাত্ৰিতে আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। এমন সময় একটি সাপ দৃষ্টিগোচর হলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মেরে ফেলা। ইত্যবসরে তা একটি গর্তের ছিদ্রে প্ৰবেশ করলো। আমরা এক খণ্ড কাঠ ঢুকিয়ে সেই গর্তের কিয়দংশ উপড়ে ফেললাম এবং একটি খেজুর গাছের ডালে আগুন ধরিয়ে তাতে ঢুকিয়ে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ্ তাআলা তোমাদের অনিষ্ট থেকে তাকে রক্ষা করেছেন এবং তোমাদেরকেও তার অনিষ্ট থেকে রক্ষা করেছেন।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا ابن جريج، اخبرني ابو الزبير، عن مجاهد، عن ابي عبيدة، عن ابيه، قال كنا مع رسول الله صلى الله عليه وسلم ليلة عرفة التي قبل يوم عرفة فاذا حس الحية فقال رسول الله صلى الله عليه وسلم " اقتلوها " . فدخلت شق جحر فادخلنا عودا فقلعنا بعض الجحر فاخذنا سعفة فاضرمنا فيها نارا فقال رسول الله صلى الله عليه وسلم " وقاها الله شركم ووقاكم شرها
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2884
- Book Index
- 267
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
