হাদিসসমূহ
#2883
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
আহমদ ও সুলায়মান (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিনার খায়ফ নামক স্থানে ছিলাম। এমন সময় সূরা 'আলমুরসালাত' নাযিল হলো। ইত্যবসরে একটি সাপ বের হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে হত্যা কর। আমরা তাকে হত্যার জন্য তাড়াতাড়ি সেদিকে গেলাম। এমন সময় সে তার গর্তে ঢুকে যায়।
اخبرنا احمد بن سليمان، قال حدثنا يحيى بن ادم، عن حفص بن غياث، عن الاعمش، عن ابراهيم، عن الاسود، عن عبد الله، قال كنا مع رسول الله صلى الله عليه وسلم بالخيف من منى حتى نزلت { والمرسلات عرفا } فخرجت حية فقال رسول الله صلى الله عليه وسلم " اقتلوها " . فابتدرناها فدخلت في جحرها
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2883
- Book Index
- 266
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
