হাদিসসমূহ
#2880
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
হুসায়ন ইবন ঈসা (রহঃ) ... উমাইয়া ইবন সাফওয়ান (রহঃ) থেকে বর্ণিত। তিনি তার দাদা আবদুল্লাহ্ ইবন সাফওয়ানকে বলতে শুনেছেন যে, হাফসা (রাঃ) আমাকে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক সেনাদল এই কা'বা ঘরের স্থানে যুদ্ধ করার অভিপ্ৰায়ে আসবে, তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন তাদের মধ্যবর্তী দলকে ধ্বসিয়ে দেয়া হবে। তারপর তাদেরকে অগ্রবর্তী দল ও পেছনের দল ডাক দেবে। এরপর তাদের সকলকে ধ্বসিয়ে দেয়া হবে। তাদের মধ্যে থেকে কেউই পরিত্রাণ পাবে না। ঐ ব্যক্তি ব্যতীত, যে তাদের সম্পর্কে সংবাদ দেবে, তখন তাকে এক ব্যক্তি বললোঃ আমি তোমার সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি যে, তুমি তোমার দাদা সম্বন্ধে মিথ্যা বলনি আর আমি তোমার দাদা সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি হাফসার ব্যাপারে মিথ্যা বলেন নি। আর হাফসা (রাঃ) সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মিথ্যা বলেন নি।
اخبرنا الحسين بن عيسى، قال حدثنا سفيان، عن امية بن صفوان بن عبد الله بن صفوان، سمع جده، يقول حدثتني حفصة، انه قال صلى الله عليه وسلم " ليومن هذا البيت جيش يغزونه حتى اذا كانوا ببيداء من الارض خسف باوسطهم فينادي اولهم واخرهم فيخسف بهم جميعا ولا ينجو الا الشريد الذي يخبر عنهم " . فقال له رجل اشهد عليك انك ما كذبت على جدك واشهد على جدك انه ما كذب على حفصة واشهد على حفصة انها لم تكذب على النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2880
- Book Index
- 263
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
