হাদিসসমূহ
#2793
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার নিজের হাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর পশুর কিলাদা পাকাতাম। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে তা জন্তুর গায়ে পরিয়ে দিতেন।তারপর তা আমার আব্বার সাথে পাঠিয়ে দিতেন। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর জন্তু যবাহ না করা পর্যন্ত ঐসকল কোন বিষয়ই পরিত্যাগ করতেন না, যা তাঁর জন্য আল্লাহ তা'আলা হালাল করেছিলেন।
اخبرنا اسحاق بن منصور، قال حدثنا عبد الرحمن، عن مالك، عن عبد الله بن ابي بكر، عن عمرة، عن عايشة، قالت كنت افتل قلايد هدى رسول الله صلى الله عليه وسلم بيدى ثم يقلدها رسول الله صلى الله عليه وسلم بيده ثم يبعث بها مع ابي فلا يدع رسول الله صلى الله عليه وسلم شييا احله الله عز وجل له حتى ينحر الهدى
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2793
- Book Index
- 175
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
