হাদিসসমূহ
#2791
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়াফায় পদার্পণ করলেন, তখন কুরবানীর জন্তুর কুঁজের ডানদিকে ইশ'আর করলেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেললেন। পরে তাকে দুটি জুতার কিলাদা পরালেন। তারপর তিনি তাঁর উটনীতে আরোহণ করলেন। যখন তা তাকে নিয়ে বায়দায় পৌঁছলেন, তখন তিনি হজ্জের ইহরাম বাঁধলেন। তিনি জোহরের সময় হজ্জের ইহরাম বাঁধলেন এবং হজ্জের তালিবীয়া পাঠ করলেন।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا ابن علية، قال حدثنا هشام الدستوايي، عن قتادة، عن ابي حسان الاعرج، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم لما اتى ذا الحليفة اشعر الهدى من جانب السنام الايمن ثم اماط عنه الدم ثم قلده نعلين ثم ركب ناقته فلما استوت به البيداء احرم بالحج واحرم عند الظهر واهل بالحج
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2791
- Book Index
- 173
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
