হাদিসসমূহ
#2738
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। তখন তিনি বাতহায় ছিলেন। তিনি বলেনঃ কিসের তালবিয়া পাঠ করেছ? আমি বললামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তালবিয়া পাঠ করেছেন, আমিও তার তালবিয়া পাঠ করেছি। তিনি বললেন, তুমি কি কুরবানীর পশু পাঠিয়েছ? আমি বললাম, না। তিনি বললেনঃ তা হলে তুমি প্রথমে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ার সাঈ কর, তারপর ইহরাম ভঙ্গ কর। আমি বায়তুল্লাহর তাওয়াফ এবং সাফা মারওয়ার সাঈ করলাম। এরপর আমার বংশের একজন মহিলার নিকট গেলাম, সে আমার মাথা আঁচড়িয়ে ও মাথা ধুইয়ে দিল। আমি লোকদেরকে আবু বকর ও উমরের খেলাফতের সময় এই ফতোয়াই দিতাম। আমি এক হজ্জের মওসুমে দাঁড়িয়ে আছি, এমন সময় এক ব্যক্তি এসে বললোঃ আমীরুল মু'মিনীন হজ্জের ব্যাপারে যে নতুন কথা বলছেন, তা কি তুমি জান না? আমি বললামঃ হে লোকসকল! আমি যাকে কোন ব্যাপারে। ফতোয়া দিয়েছি সে যেন তাড়াহুড়া না করে। কেননা তোমাদের নিকট আমীরুল মুমিনীন শীঘ্রই আসছেন, তাঁর অনুসরণ কর। যখন তিনি আগমন করলেন, তখন আমি বললামঃ হে আমীরুল মুমিনীন! হজ্জের ব্যাপারে আপনি কি নূতনত্ব প্রবর্তন করেছেন? তিনি বললেনঃ আমরা আল্লাহর কিতাব অনুযায়ী কাজ করবো। আল্লাহ্ তা'আলা বলেছেনঃ "তোমরা আল্লাহর জন্য হজ্জ এবং উমরাহ্ আদায় করা।" আর আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী কাজ করবো। তিনি কুরবানী করার পূর্বে ইহরাম ভঙ্গ করেন নি।
اخبرنا محمد بن المثنى، عن عبد الرحمن، قال حدثنا سفيان، عن قيس، وهو ابن مسلم عن طارق بن شهاب، عن ابي موسى، قال قدمت على رسول الله صلى الله عليه وسلم وهو بالبطحاء فقال " بما اهللت " . قلت اهللت باهلال النبي صلى الله عليه وسلم . قال " هل سقت من هدى " . قلت لا . قال " فطف بالبيت وبالصفا والمروة ثم حل " . فطفت بالبيت وبالصفا والمروة ثم اتيت امراة من قومي فمشطتني وغسلت راسي فكنت افتي الناس بذلك في امارة ابي بكر وامارة عمر واني لقايم بالموسم اذ جاءني رجل فقال انك لا تدري ما احدث امير المومنين في شان النسك . قلت يا ايها الناس من كنا افتيناه بشىء فليتيد فان امير المومنين قادم عليكم فايتموا به فلما قدم قلت يا امير المومنين ما هذا الذي احدثت في شان النسك قال ان ناخذ بكتاب الله عز وجل فان الله عز وجل قال { واتموا الحج والعمرة لله } وان ناخذ بسنة نبينا صلى الله عليه وسلم فان نبينا صلى الله عليه وسلم لم يحل حتى نحر الهدى
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2738
- Book Index
- 120
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
