হাদিসসমূহ
#2719
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু ওয়ায়িল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুবাই ইবন ম'বাদ বলেছেনঃ আমি একজন খ্রিস্টান বেদুঈন ছিলাম। আমি ইসলাম গ্ৰহণ করলাম। তখন আমি জিহাদের জন্য লালায়িত ছিলাম। দেখলাম, আমার উপর হজ্জ ও উমরাহ ফরয হয়েছে। আমি আমার গোত্রের হুরায়ম নামক ব্যক্তির কাছে আসলাম এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ এ দু'টিকে একত্রে আদায় কর। এরপর যে জন্তু তোমার পক্ষে সম্ভব হয় তা যাবাহ কর। আমি উভয়ের ইহরাম বাঁধলাম। যখন আমি উযায়ব নামক স্থানে উপস্থিত হলাম, তখন সালমান ইবন রবীআ এবং যায়দ ইবন সুহান এর সাথে আমার সাক্ষাৎ হলো। তখনও আমি হজ্জ ও উমরার তালবিয়া পাঠ করছি। তাদের একজন অন্য জনকে বললো, এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক ওয়াকিফহাল নয়। পরে আমি উমর (রাঃ)-এর নিকট এসে বললামঃ হে আমীরুল মু'মিনীন, আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি জিহাদ করতে উদগ্ৰীব। আর আমি দেখছি যে, হজ্জ ও উমরা আমার উপর ফরয। আমি হুরায়ম ইবন আবদুল্লাহর নিকট এসে বললামঃ আমার উপর হজ্জ ও উমরাহ ফরয হয়েছে। তিনি আমাকে বললেনঃ হজ্জ ও উমরাহ একত্রে আদায় করা। তারপর যে জন্তু তোমার জন্য সহজলভ্য হয় তা যাবাহ করা। আমি উভয়ের নিয়তে ইহরাম বঁধলাম। যখন আমি উযায়ব নামক স্থানে পৌঁছলাম, তখন সালমান ইবন রবী'আ এবং যায়দ ইবন সুহান-এর সাথে আমার সাক্ষাৎ হলো। তাদের একজন অপরজনকে বললোঃ এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক অবহিত নয়। তখন উমর (রাঃ) বললেনঃ তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন করেছ।
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا جرير، عن منصور، عن ابي وايل، قال قال الصبى بن معبد كنت اعرابيا نصرانيا فاسلمت فكنت حريصا على الجهاد فوجدت الحج والعمرة مكتوبين على فاتيت رجلا من عشيرتي يقال له هذيم بن عبد الله فسالته فقال اجمعهما ثم اذبح ما استيسر من الهدى فاهللت بهما فلما اتيت العذيب لقيني سلمان بن ربيعة وزيد بن صوحان وانا اهل بهما فقال احدهما للاخر ما هذا بافقه من بعيره . فاتيت عمر فقلت يا امير المومنين اني اسلمت وانا حريص على الجهاد واني وجدت الحج والعمرة مكتوبين على فاتيت هذيم بن عبد الله فقلت يا هناه اني وجدت الحج والعمرة مكتوبين على . فقال اجمعهما ثم اذبح ما استيسر من الهدى فاهللت بهما فلما اتينا العذيب لقيني سلمان بن ربيعة وزيد بن صوحان فقال احدهما للاخر ما هذا بافقه من بعيره . فقال عمر هديت لسنة نبيك صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2719
- Book Index
- 101
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
