হাদিসসমূহ
#2668
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
নূহ ইবন হাবীব কওমাসী (রহঃ) ... ইয়ালা ইবন উমাইয়া (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ যদি ওহী অবতীর্ণ হওয়ার সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখতে পেতাম! এরপরে এক সময় আমরা জিয়িরারানা নামক স্থানে ছিলাম, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ছিলেন। এমতাবস্থায় তাঁর নিকট ওহী আসলে উমর (রাঃ) আমার দিকে ইশারা করে বললেনঃ এদিকে এসো, আমি তাবুর ভিতরে আমার মাথা ঢুকালাম, এমন সময় তার নিকট একজন লোক আগমন করলো। সে উমরাহর জন্য জুব্বা পরিহিত অবস্থায় ইহরাম বেঁধেছিল এবং সুগন্ধি ব্যবহার করেছিল। সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! ঐ ব্যক্তি সম্বন্ধে আপনি কি বলেন, যে জুব্বা পরিহিত অবস্থায় ইহরাম বেঁধেছে? হঠাৎ তাঁর ওপর ওহী অবতীর্ণ হতে লাগলো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাকতে শুরু করলেন। তারপর ওহী অবতীর্ণ হওয়ার অবস্থা কেটে পেলে তিনি বললেনঃ একটু পূর্বে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল, সে কোথায়? সে লোকটিকে আনা হলে তিনি বললেনঃ জুব্বা খুলে ফেল, আর সুগন্ধি ধুয়ে ফেল, তারপর নতুন করে ইহরাম বাঁধো। আবু আবদুর রহমান (রহঃ) বলেনঃ পরে ঐ ব্যক্তি নতুন ইহরাম বাঁধলো। নূহ ইবন হাবীব ব্যতীত অন্য কেউ এরূপ বলেছেন বলে আমি জানি না। আর তাকে মাহফুজ বলেও মনে করি না। আল্লাহ্ সর্বজ্ঞ।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #2668
- Book Index
- 50
Grades
- Abu GhuddahShadh
- Al-AlbaniShadh
- Zubair Ali ZaiIsnaad Sahih