হাদিসসমূহ
#2429
সুনানে নাসাই - Fasting
মুহাম্মদ ইবনু ইসমাঈল (রহঃ) ... মূসা ইবনু তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি একটি ভুনা খরগোশ রেখে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি এর সাথে রক্ত দেখেছি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রইলেন এবং খেলেন না, কিন্তু তাঁর সামনে যারা ছিলেন তাদেরকে বললেন, তোমরা খাও। কেননা আমার আগ্রহ থাকলে আমিও খেতাম। আর এক ব্যক্তি পাশে বসা ছিল। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এসো। এদের সাথে খাও। সে বলল, ইয়া রাসূলাল্লাহ্ ! আমি সাওম পালন করছি। তখন তিনি বললেন, তুমি আইয়ামে বীযের সাওম কেন পালন করলে না। সে বলল, আইয়ামে বীয কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখ।
اخبرنا محمد بن اسماعيل بن ابراهيم، قال حدثنا يعلى، عن طلحة بن يحيى، عن موسى بن طلحة، قال اتي النبي صلى الله عليه وسلم بارنب قد شواها رجل فلما قدمها اليه قال يا رسول الله اني قد رايت بها دما فتركها رسول الله صلى الله عليه وسلم فلم ياكلها وقال لمن عنده " كلوا فاني لو اشتهيتها اكلتها " . ورجل جالس فقال رسول الله صلى الله عليه وسلم " ادن فكل مع القوم " . فقال يا رسول الله اني صايم . قال " فهلا صمت البيض " . قال وما هن قال " ثلاث عشرة واربع عشرة وخمس عشرة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2429
- Book Index
- 340
Grades
- Abu GhuddahDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
