হাদিসসমূহ
#2403
সুনানে নাসাই - Fasting
ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... আব্দুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি প্রত্যেক মাসে একদিন সওম পালন কর তাহলে অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি দুইদিন সওম পালন কর, অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি তিন দিন সাওম পালন কর, অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সওম পালনের সামৰ্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি চারদিন সওম পালন কর, তুমি অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম সাওম হল দাউদ (আ.)-এর সাওম। তিনি একদিন সওম পালন করতেন আর একদিন সাওম ভঙ্গ করতেন।
اخبرنا ابراهيم بن الحسن، قال حدثنا حجاج بن محمد، قال حدثني شعبة، عن زياد بن فياض، قال سمعت ابا عياض، قال قال عبد الله بن عمرو قال لي رسول الله صلى الله عليه وسلم " صم من الشهر يوما ولك اجر ما بقي " . قلت اني اطيق اكثر من ذلك . قال " فصم يومين ولك اجر ما بقي " . قلت اني اطيق اكثر من ذلك . قال " فصم ثلاثة ايام ولك اجر ما بقي " . قلت اني اطيق اكثر من ذلك . قال " صم اربعة ايام ولك اجر ما بقي " . قلت اني اطيق اكثر من ذلك . فقال رسول الله صلى الله عليه وسلم " افضل الصوم صوم داود كان يصوم يوما ويفطر يوما
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2403
- Book Index
- 314
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
