হাদিসসমূহ
#2382
সুনানে নাসাই - Fasting
। হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম। সাহাবীরা বললেনঃ হে আল্লাহ্র নবী! এই ব্যক্তি দীর্ঘ দিন পর্যন্ত সাওম ভঙ্গ করে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার সাওমও গ্রহণযোগ্য নয় আর তার সাওম ভঙ্গও গ্রহণযোগ্য নয়।
اخبرني هارون بن عبد الله، قال حدثنا الحسن بن موسى، قال انبانا ابو هلال، قال حدثنا غيلان، - وهو ابن جرير - قال حدثنا عبد الله، - وهو ابن معبد الزماني - عن ابي قتادة، عن عمر، قال كنا مع رسول الله صلى الله عليه وسلم فمررنا برجل فقالوا يا نبي الله هذا لا يفطر منذ كذا وكذا . فقال " لا صام ولا افطر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2382
- Book Index
- 293
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
