হাদিসসমূহ
#2357
সুনানে নাসাই - Fasting
। আমর ইবনু আলী (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমি আপনাকে তো শা'বান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখি না। তিনি বললেন শা'বান মাস রজব এবং রমযানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের (গুরুত্ব সম্পর্কে) মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামীনের নিকটে উত্তলোন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা আল্লাহ তা’আলার নিকটে উত্তোলন করা হবে আমার সাওম পালনরত অবস্থায়।
اخبرنا عمرو بن علي، عن عبد الرحمن، قال حدثنا ثابت بن قيس ابو الغصن، - شيخ من اهل المدينة - قال حدثني ابو سعيد المقبري، قال حدثني اسامة بن زيد، قال قلت يا رسول الله لم ارك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان . قال " ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صايم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2357
- Book Index
- 268
Grades
- Abu GhuddahHasan
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
