হাদিসসমূহ
#2351
সুনানে নাসাই - Fasting
। রবী' ইবনু সুলায়মান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম ভঙ্গই করবেন না। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখনো আমরা মনে মলে ধারণা করতাম যে তিনি হয়ত আর সাওম পালনই করবেন না এবং আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শা'বান মাসের চেয়ে বেশী অন্য কোন মাসে সাওম পালন করতে দেখিনি।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2351
- Book Index
- 262
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon