হাদিসসমূহ
#2330
সুনানে নাসাই - Fasting
। সাফওয়ান ইবনু আমর (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁর কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কাছে আহারের কিছু আছে কি? আমি বললাম না; তখন তিনি বললেন, তাহলে আমি সাওমের নিয়ত করে ফেললাম। আযেশা (রাঃ) বলেন, তিনি আমার কাছে আরেকবার আসলেন, তখন আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছে। তিনি বললেন, তাহলে আজ আমি সাওম পালন করব না অথচ আমি সাওমের নিয়্যত করে ফেলেছিলাম।
اخبرني صفوان بن عمرو، قال حدثنا احمد بن خالد، قال حدثنا اسراييل، عن سماك بن حرب، قال حدثني رجل، عن عايشة بنت طلحة، عن عايشة ام المومنين، قالت جاء رسول الله صلى الله عليه وسلم يوما فقال " هل عندكم من طعام " . قلت لا . قال " اذا اصوم " . قالت ودخل على مرة اخرى فقلت يا رسول الله قد اهدي لنا حيس . فقال " اذا افطر اليوم وقد فرضت الصوم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2330
- Book Index
- 241
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
