হাদিসসমূহ
#2323
সুনানে নাসাই - Fasting
। আর দাঊদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে এসে বললেন, তোমার কাছে কি খাওয়ার কিছু আছে? আমি বললাম, আমার কাছে তো কিছুই নেই। তিনি বললেন, তা হলে আমি সাওমের নিয়ত করে নিলাম। আয়িশা (রাঃ) বলেন, অতঃপর তিনি আরেক বার আমার কাছে আসলেন, তখন আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছিল। আমি উহা তাঁকে দিলাম। তিনি তা খেয়ে ফেললেন। আমি তাতে আশ্চার্যানিত হয়ে গেলাম এবং বললাম ইয়া রাসুলাল্লাহ! আপনি (একবার) সাওম পালনরত অবস্থায় আমার কাছে এলেন তারপর হায়স খেয়ে ফেললেন। তিনি বললেন, হে আয়িশা! হ্যাঁ, যে ব্যাক্তি রমযানের সাওম বা তার কাযা ছাড়া নফল সাওম পালন করে তার তুলনা ঐ ব্যক্তির ন্যায় যে স্বীয় মাল দান করার জন্য বের করল এবং সেখান থেকে যা ইচ্ছা দান করল আর বাকী যা ইচ্ছা ফিরিয়ে নিল।
اخبرنا ابو داود، قال حدثنا يزيد، انبانا شريك، عن طلحة بن يحيى بن طلحة، عن مجاهد، عن عايشة، قالت دار على رسول الله صلى الله عليه وسلم دورة قال " اعندك شىء " . قالت ليس عندي شىء . قال " فانا صايم " . قالت ثم دار على الثانية وقد اهدي لنا حيس فجيت به فاكل فعجبت منه فقلت يا رسول الله دخلت على وانت صايم ثم اكلت حيسا . قال " نعم يا عايشة انما منزلة من صام في غير رمضان - او غير قضاء رمضان او في التطوع - بمنزلة رجل اخرج صدقة ماله فجاد منها بما شاء فامضاه وبخل منها بما بقي فامسكه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2323
- Book Index
- 234
Grades
- Abu GhuddahHasan
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiHasan
