হাদিসসমূহ
#2320
সুনানে নাসাই - Fasting
। আব্দুল্লাহ ইবনু আহমদ (রহঃ) ... মুহাম্মাদ ইবনু সায়ফী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরা (আশুরা/আসুরা/আসূরা)-র দিন জিজ্ঞাসা করলেন যে, আজ কি তোমরা কেউ কিছু খেয়েছ? তারা বললেন, আমাদের কেউ কেউ সাওম পালন করছে আর কেউ কেউ সাওম ভঙ্গ করেছে। তখন তিনি বললেন, তবে তোমরা অবশিষ্ট দিন পূর্ণ করে ফেল (না খেয়ে থাক)। আর মক্কা ও মদীনার আশে পাশেও সংবাদ পাঠাও তারাও যেন তাদের দিনের অবশিষ্ট অংশ পূর্ণ করে ফেলে।
اخبرنا عبد الله بن احمد بن عبد الله بن يونس ابو حصين، قال حدثنا عبثر، قال حدثنا حصين، عن الشعبي، عن محمد بن صيفي، قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء " امنكم احد اكل اليوم " . فقالوا منا من صام ومنا من لم يصم . قال " فاتموا بقية يومكم وابعثوا الى اهل العروض فليتموا بقية يومهم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2320
- Book Index
- 231
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
