হাদিসসমূহ
#2317
সুনানে নাসাই - Fasting
। মুহাম্মদ ইবনু ইসমাঈল (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহ তা'আলার বাণীঃ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ (অর্থঃ আর যাদের সাওম পালন করার সামর্থ্য আছে তারা ইচ্ছা করলে সাওম ভঙ্গ করে একজন মিসকীনকে তার বিনিময়ে খাদ্য দান করতে পারবে) এর ব্যাখ্যায় বর্ণিত আছে, যাদের সাওম পালন করতে খুব বেশী কষ্ট হয় তারা প্রত্যেকটি সাওমের পরিবরর্তে ফিদয়া ,স্বরূপ একজন মিসকীনকে খাদ্য দান করবে। আর যে ব্যক্তি আরো অধিক দান করবে তা তার জন্য উত্তম হবে-এই আয়াতের হুকুম রহিত হয়নি আর যদি তোমরা সাওম পালন কর তবে তা তোমাদের জন্য উত্তম। অত্র আয়াতে সাওম পালনে সামর্থ্যবানদের অব্যাহতি দেওয়া হয়নি বরং অক্ষম এবং এমন অসুস্থ ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে যাদের রোগ মুক্তির আশা নেই।
اخبرنا محمد بن اسماعيل بن ابراهيم، قال حدثنا يزيد، قال انبانا ورقاء، عن عمرو بن دينار، عن عطاء، عن ابن عباس، في قوله عز وجل { وعلى الذين يطيقونه فدية طعام مسكين } يطيقونه يكلفونه فدية طعام مسكين واحد { فمن تطوع خيرا } طعام مسكين اخر ليست بمنسوخة { فهو خير له وان تصوموا خير لكم } لا يرخص في هذا الا للذي لا يطيق الصيام او مريض لا يشفى
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2317
- Book Index
- 228
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
