হাদিসসমূহ
#2315
সুনানে নাসাই - Fasting
। আমর ইবনু মানসূর (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, সাহাবীদের থেকে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মদীনায় আসলেন। তখন তিনি দ্বিপ্রহরের আহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন যে, খেতে এসো। তিনি বললেনঃ আমি তো সাওম পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, আল্লাহ তা'আলা মুসাফির, গর্ভবতী এবং স্তন্য দানকারিণী মহিলার উপর থেকে সাওমকে মুলতবী, অর্ধেক সালাতকে রহিত করে দিয়েছেন।
اخبرنا عمرو بن منصور، قال حدثنا مسلم بن ابراهيم، عن وهيب بن خالد، قال حدثنا عبد الله بن سوادة القشيري، عن ابيه، عن انس بن مالك، رجل منهم انه اتى النبي صلى الله عليه وسلم بالمدينة وهو يتغدى فقال له النبي صلى الله عليه وسلم " هلم الى الغداء " . فقال اني صايم . فقال له النبي صلى الله عليه وسلم " ان الله عز وجل وضع للمسافر الصوم وشطر الصلاة وعن الحبلى والمرضع
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2315
- Book Index
- 226
Grades
- Abu GhuddahHasan
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
