হাদিসসমূহ
#2310
সুনানে নাসাই - Fasting
। সাঈদ ইবনু ইয়াকুব তালকানী (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করছিলাম। আমাদের মধ্যে কতেক সাওম পালনকারী ছিলেন আর কতেক সাওম ভঙ্গকারী ছিলেন কিন্তু আমাদের সাওম পালনকারীরাও সাওম ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম ভঙ্গকারীরাও সাওম পালনকারীদের তিরস্কার করছিলেন না।
اخبرنا سعيد بن يعقوب الطالقاني، قال حدثنا خالد، - وهو ابن عبد الله الواسطي - عن ابي مسلمة، عن ابي نضرة، عن ابي سعيد، قال كنا نسافر مع رسول الله صلى الله عليه وسلم فمنا الصايم ومنا المفطر ولا يعيب الصايم على المفطر ولا يعيب المفطر على الصايم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2310
- Book Index
- 221
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
