হাদিসসমূহ
#2294
সুনানে নাসাই - Fasting
। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... হামযা ইবনু আমর আসলামী (রাঃ) থেকে বর্ণিত সে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, 'যদি'। অতঃপর তিনি এমন কিছু বাক্য ব্যবহার করলেন যার অর্থ হল যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
اخبرنا محمد بن رافع، قال حدثنا ازهر بن القاسم، قال حدثنا هشام، عن قتادة، عن سليمان بن يسار، عن حمزة بن عمرو الاسلمي، انه سال رسول الله صلى الله عليه وسلم عن الصوم في السفر قال " ان - ثم ذكر كلمة معناها ان - شيت صمت وان شيت افطرت
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2294
- Book Index
- 205
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
