হাদিসসমূহ
#2290
সুনানে নাসাই - Fasting
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে বের হলেন এবং সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) শুরু করলেন। যখন উস্ফান নামক স্থানে পৌছলেন, এক পেয়ালা দুধ চেয়ে নিয়ে তা পান করলেন। শুবা (রহঃ)-এর বর্ণনায় “রমযান মাসে” এ উল্লেখ রয়েছে। ইবনু আব্বাস (রাঃ) বলতেন, যার ইচ্ছা হয় সাওম পালন করবে আর যার ইচ্ছা হয় সাওম ভঙ্গ করে ফেলবে।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، عن شعبة، عن منصور، عن مجاهد، عن ابن عباس، قال خرج رسول الله صلى الله عليه وسلم الى مكة فصام حتى اتى عسفان فدعا بقدح فشرب - قال شعبة - في رمضان فكان ابن عباس يقول من شاء صام ومن شاء افطر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2290
- Book Index
- 201
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
