হাদিসসমূহ
#2275
সুনানে নাসাই - Fasting
। মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... আনাস ইবনু মালিক আল কুশাইরী (রাঃ) থেকে বর্ণিত যে, আমার প্রাপ্য উটের ব্যাপারে সফর করে যেতে যেতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কাছে পৌঁছলাম। তখন তিনি খাচ্ছিলেন অথবা বলেন যে, তিনি আহার গ্রহণ করার ইচ্ছে করছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাছে এসো এবং খানা খাও। আমি বললাম, আমি তো সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্ মুসাফিরের উপর থেকে অর্ধেক সালাত (নামায/নামাজ) মুলতবি করেছেন এবং সাওম মুলতবি করে দিয়েছেন। আর গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মহিলা থেকেও মুলতবী করে দিয়েছেন সাওম।
اخبرنا محمد بن حاتم، قال حدثنا حبان، قال انبانا عبد الله، عن ابن عيينة، عن ايوب، عن شيخ، من قشير عن عمه، حدثنا ثم، الفيناه في ابل له فقال له ابو قلابة حدثه فقال الشيخ حدثني عمي انه ذهب في ابل له فانتهى الى النبي صلى الله عليه وسلم وهو ياكل او قال يطعم فقال " ادن فكل او قال " ادن فاطعم " . فقلت اني صايم . فقال " ان الله عز وجل وضع عن المسافر شطر الصلاة والصيام وعن الحامل والمرضع
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2275
- Book Index
- 186
Grades
- Abu GhuddahHasan
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiHasan
