হাদিসসমূহ
#2272
সুনানে নাসাই - Fasting
। মুহাম্মাদ ইবন উবায়দুল্লাহ (রহঃ) ... আবূ উমাইয়া দমরী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি একবার সফর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন আর তখন তিনি সাওম পালন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি দ্বিপ্রহরের আহার করা পর্যন্ত অপেক্ষা করবে না? তিনি বললেন, আমি তো সাওম পালন করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাছে এসো; আমি তোমাকে মুসাফিরের সাওমের বিধান সম্পর্কে অবহিত করি। আল্লাহ্ তা'আলা মুসাফিরের উপর থেকে সাওমকে মুলতবী এবং অর্ধেক সালাতকে রহিত করে দিয়েছেন।
اخبرنا محمد بن عبيد الله بن يزيد بن ابراهيم الحراني، قال حدثنا عثمان، قال حدثنا معاوية، عن يحيى بن ابي كثير، عن ابي قلابة، ان ابا امية الضمري، اخبره انه، اتى رسول الله صلى الله عليه وسلم من سفر وهو صايم فقال له رسول الله صلى الله عليه وسلم " الا تنتظر الغداء " . قال اني صايم . فقال رسول الله صلى الله عليه وسلم " تعال اخبرك عن الصيام ان الله عز وجل وضع عن المسافر الصيام ونصف الصلاة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2272
- Book Index
- 183
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiHasan
