হাদিসসমূহ
#2271
সুনানে নাসাই - Fasting
। শুআয়ব ইবন শুআয়ব (রহঃ) ... আবূ উমাইয়া দমরী (রাঃ) বর্ণনা করেছেন যে, তিনি একবার সফর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবূ উমাইয়া! দ্বিপ্রহরের খানার অপেক্ষা কর, আমি বললাম, আমি তো সাওম পালন করছি। কাছে এসো, আমি তোমাকে মুসাফিরের বিধান সম্পর্কে অবহিত করি। আল্লাহ্ তা'আলা মুসাফির থেকে সাওমকে মুলতবী এবং অর্ধেক সালাতকে রহিত করে দিয়েছেন।
اخبرني شعيب بن شعيب بن اسحاق، قال حدثنا عبد الوهاب، قال حدثنا شعيب، قال حدثني الاوزاعي، قال حدثني يحيى، قال حدثني ابو قلابة الجرمي، ان ابا امية الضمري، حدثهم انه، قدم على رسول الله صلى الله عليه وسلم من سفر فقال " انتظر الغداء يا ابا امية " . قلت اني صايم . قال " ادن اخبرك عن المسافر ان الله وضع عنه الصيام ونصف الصلاة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2271
- Book Index
- 182
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
