হাদিসসমূহ
#2258
সুনানে নাসাই - Fasting
। শুআয়ব ইবনু শুআয়ব (রহঃ) ... জাবির ইবনু আব্দূল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন যিনি গাছের ছায়ায় (বসা) ছিলেন আর তার উপর পানি ছিটানো হচ্ছিল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, তোমাদের এ সাথীর কি হল? তারা উত্তর দিল, ইয়া রাসুলাল্লাহ! সে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছিল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরকালীন অবস্থায় সাওম পালন করা সওয়াবের কাজ নয়। তোমরা আল্লাহ প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার কর; যে সুযোগ আল্লাহ তা'আলা তোমাদের দিয়েছেন, তোমরা তা গ্রহণ কর।
اخبرني شعيب بن شعيب بن اسحاق، قال حدثنا عبد الوهاب بن سعيد، قال حدثنا شعيب، قال حدثنا الاوزاعي، قال حدثني يحيى بن ابي كثير، قال اخبرني محمد بن عبد الرحمن، قال اخبرني جابر بن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم مر برجل في ظل شجرة يرش عليه الماء قال " ما بال صاحبكم هذا " . قالوا يا رسول الله صايم . قال " انه ليس من البر ان تصوموا في السفر وعليكم برخصة الله التي رخص لكم فاقبلوها
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2258
- Book Index
- 169
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
