হাদিসসমূহ
#2244
সুনানে নাসাই - Fasting
। ইউনুস ইবনু আব্দুল আলা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন যে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করবে আল্লাহ তা'আলা সেই একদিনের সাওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরে সরিয়ে রাখবেন। (অর্থাৎ তার চেহারা জাহান্নাম থেকে বহু দুরে থাকবে।)
اخبرنا يونس بن عبد الاعلى، قال اخبرني انس، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم قال " من صام يوما في سبيل الله عز وجل زحزح الله وجهه عن النار بذلك اليوم سبعين خريفا
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2244
- Book Index
- 155
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
