হাদিসসমূহ
#2243
সুনানে নাসাই - Fasting
। আমর ইবনু যুরারাহ (রহঃ) ... আলকামা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু মাসউদ (রাঃ)-এর সাথে বসা ছিলাম। তিনি তখন উসমান (রাঃ) এর কাছে ছিলেন। উসমান (রাঃ) বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন যুবকের কাছে গেলেন এবং বললেন যে, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন বিবাহ করে ফেলে। কেননা বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যার সামর্থ্য নেই, সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) তার কামভাবকে দমন করবে। আবূ আব্দুর রহমান নাসায়ী বলেন, অত্র হাদীসের অন্যতম রাবী আবূ মা'শার এর নাম যিয়াদ ইবনু কুলায়ব। তিনি নির্ভরযোগ্য এবং ইবরাহীমের ছাত্র। তার থেকে মানসূর, মুগীরা এবং শুবা রিওয়ায়াত করেছেন। অপর দিকে আবূ মা'শার মাদানীর নাম নূজায়হ, তিনি দুর্বল।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2243
- Book Index
- 154
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiSahih - Agreed Upon