হাদিসসমূহ
#2193
সুনানে নাসাই - Fasting
। যাকারিয়্যা ইবনু ইয়াহিয়া (রহঃ) ... উরওয়া ইবনু যুবায়র (রাঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাঃ) তাঁকে খবর দিয়েছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদা) গভীর রাত্রে বের হয়ে গেলেন এবং মসজিদে গিয়ে লোকদের নিয়ে সালাত আদায় করলেন। এটা দীর্ঘ হাদীস; এতে উল্লেখ রয়েছে যে, আয়িশা (রাঃ) বলেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ফরযের নির্দেশ দেওয়া ব্যতীতই তারাবীহর সালাতের ব্যাপারে উৎসাহ দিতেন এবং বলতেন যে, যে ব্যক্তি আল্লাহ তা'আলার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে কদরের রাত্রিতে জাগরণ করে তার পূর্বাপর সমস্ত (সগীরা) গুনাহ ক্ষমা করে দেয়া হবে। রাবী বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল পর্যন্ত তাঁর আমল এরকমই ছিল। [সহীহ। কিন্তু (... فَتُوُفِّيَ) এ অংশটুকু মুদরাজ, কেননা তা যুহরীর উক্তি
اخبرنا زكريا بن يحيى، قال انبانا اسحاق، قال انبانا عبد الله بن الحارث، عن يونس الايلي، عن الزهري، قال اخبرني عروة بن الزبير، ان عايشة، اخبرته ان رسول الله صلى الله عليه وسلم خرج في جوف الليل يصلي في المسجد فصلى بالناس وساق الحديث وفيه قالت فكان يرغبهم في قيام رمضان من غير ان يامرهم بعزيمة ويقول " من قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه " . قال فتوفي رسول الله صلى الله عليه وسلم والامر على ذلك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2193
- Book Index
- 104
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiSahih Muslim
