হাদিসসমূহ
#2168
সুনানে নাসাই - Fasting
। হিলাল ইবনু আলা (রহঃ) ... বারা ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তাদের কেউ যদি রাত্রের আহার না করেই ঘুমিয়ে পড়ত তবে তার জন্য সেই রাত্রে এবং পরের দিন সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া ও পান করা বৈধ ছিল না। (... وَكُلُوا وَاشْرَبُوا) এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত (এ নিয়ম ছিল)। রাবী বলেন, এই আয়াত আবূ কায়স ইবনু আমর (রাঃ) সম্পর্কে অবতীর্ণ হয়েছিল। তিনি সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করে মাগরিবের পর নিজ স্ত্রীর কাছে এসে বললেন যে, আহার করার মত কিছু আছে কি? তার স্ত্রী বললেন, আমার কাছে তো আহার করার মত কিছু নেই। তবে আমি আপনার জন্য রাত্রের আহারের সন্ধানে বের হচ্ছি। তারপর তাঁর স্ত্রী বের হয়ে গেলেন। ইতিমধ্যে তিনি মাথা রেখে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর স্ত্রী তাঁর কাছে ফিরে এসে তাকে নিদ্রিত অবস্থায় পেয়ে জাগিয়ে দিলেন কিন্তু তিনি কিছুই না খেয়েই রাত্র কাটিয়ে সকাল থেকে সাওম (সিয়াম/রোজা/রোযা) পালনরত থাকলেন। দুপুর হলে তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন। এ ঘটনাটি এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বেই সংঘটিত হয়েছিল। তার পরেই আল্লাহ তা'আলা এ ঘটনার পরিপ্রেক্ষিতে অত্র আয়াত অবতীর্ণ করেন।
اخبرني هلال بن العلاء بن هلال، قال حدثنا حسين بن عياش، قال حدثنا زهير، قال حدثنا ابو اسحاق، عن البراء بن عازب، ان احدهم، كان اذا نام قبل ان يتعشى لم يحل له ان ياكل شييا ولا يشرب ليلته ويومه من الغد حتى تغرب الشمس حتى نزلت هذه الاية { وكلوا واشربوا } الى { الخيط الاسود } قال ونزلت في ابي قيس بن عمرو اتى اهله وهو صايم بعد المغرب فقال هل من شىء فقالت امراته ما عندنا شىء ولكن اخرج التمس لك عشاء . فخرجت ووضع راسه فنام فرجعت اليه فوجدته نايما وايقظته فلم يطعم شييا وبات واصبح صايما حتى انتصف النهار فغشي عليه وذلك قبل ان تنزل هذه الاية فانزل الله فيه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2168
- Book Index
- 79
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
