হাদিসসমূহ
#2161
সুনানে নাসাই - Fasting
। হান্নাদ ইবনু সারী (রহঃ) ... আবূ আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি এবং মাসরুক (রহঃ) আয়িশা (রাঃ)-এর কাছে গেলাম এবং বললাম হে মু'মিনদের মাতা! আমাদের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন দু'জন সাহাবী আছেন যাদের একজন ইফতার তাড়াতাড়ি করেন এবং মাগরিবের সালাতও তাড়াতাড়ি করেন। আর অন্যজন ইফতার বিলম্বে করেন এবং এবং মাগরিবের সালাতও বিলম্বে আদায় করেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে, তাদের মধ্যে কে ইফতার তাড়াতাড়ি করেন এবং মাগরিবের সালাত তাড়াতাড়ি আদায় করেন? আমরা বললাম আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)। তখন তিনি বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও এরকমই করতেন। (রাবী বলেন) দ্বিতীয় সাহাবী ছিলেন আবূ মুসা (রাঃ)।
اخبرنا هناد بن السري، عن ابي معاوية، عن الاعمش، عن عمارة، عن ابي عطية، قال دخلت انا ومسروق، على عايشة فقلنا لها يا ام المومنين رجلان من اصحاب محمد صلى الله عليه وسلم احدهما يعجل الافطار ويعجل الصلاة والاخر يوخر الافطار ويوخر الصلاة . فقالت ايهما يعجل الافطار ويعجل الصلاة قلنا عبد الله بن مسعود . قالت هكذا كان يصنع رسول الله صلى الله عليه وسلم . والاخر ابو موسى رضى الله عنهما
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2161
- Book Index
- 72
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
