হাদিসসমূহ
#2090
সুনানে নাসাই - Fasting
। আলী ইবনু হুজর (রহঃ) ... তালহা ইবনু উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, এলোমেলো চুল বিশিষ্ট এক বেদুঈন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ তা'আলা আমার উপর যে সালাতসমূহ ফরয করেছেন সে সম্পর্কে আমাকে অবহিত করুন। তিনি বললেন, আল্লাহ তা'আলা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। তবে হ্যাঁ, তুমি যা খুশী নফল আদায় করবে। তারপর সে বললো, আপনি আমাকে আল্লাহ তা'আলা আমার উপর যে সাওম ফরয করেছেন সে সম্বন্ধে অবহিত করুন। তিনি বললেন, রমযান মাসের সাওম। তবে হ্যাঁ, তুমি যা খুশী নফল আদায় করবে। অতঃপর সে বললো, আপনি আমাকে আল্লাহ তা'আলা আমার উপর যে যাকাত ফরয করেছেন সে সম্বন্ধে অবহিত করুন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামী শরীয়ার আহকাম সম্পর্কে অবহিত করলেন। অতঃপর সে বললো, ঐ সত্তার শপথ, যিনি আপনাকে সম্মানিত করেছেন আমি অতিরিক্ত কোন নফলও আদায় করবনা এবং আল্লাহ তা'আলা আমার উপর যা যা ফরয করেছেন তাতে কোন কম করব না। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে সত্যই বলে থাকে তবে সে কৃতকার্য হয়ে যাবে অথবা তিনি বললেন, যদি সে সত্যই বলে থাকে তবে সে জান্নাতে প্রবেশ করবে।
اخبرنا علي بن حجر، قال حدثنا اسماعيل، - وهو ابن جعفر - قال حدثنا ابو سهيل، عن ابيه، عن طلحة بن عبيد الله، ان اعرابيا، جاء الى رسول الله صلى الله عليه وسلم ثاير الراس فقال يا رسول الله اخبرني ماذا فرض الله على من الصلاة قال " الصلوات الخمس الا ان تطوع شييا " . قال اخبرني بما افترض الله على من الصيام قال " صيام شهر رمضان الا ان تطوع شييا " . قال اخبرني بما افترض الله على من الزكاة فاخبره رسول الله صلى الله عليه وسلم بشرايع الاسلام . فقال والذي اكرمك لا اتطوع شييا ولا انقص مما فرض الله على شييا . فقال رسول الله صلى الله عليه وسلم " افلح ان صدق " . او " دخل الجنة ان صدق
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fasting
- Hadith Index
- #2090
- Book Index
- 1
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
