হাদিসসমূহ
#1868
সুনানে নাসাই - Funerals
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা তার কাছে সংবাদ পৌছালেন যে, আমার এক ছেলে মৃত্যু শয্যায় শায়িত। অতএব আপনি আমাদের এখানে আসুন। তখন তিনি সালাম পাঠিয়ে বললেন, আল্লাহ তা'আলা যা নিয়ে যান তা তারই এবং যা দান করেন তাও তারই। আর প্রতিটি বস্তু নির্দিষ্ট সময়ে আল্লাহর কাছে পৌছে যায়। অতএব, তুমি ধৈর্যধারণ কর এবং সওয়াবের আশা রাখ। অতঃপর তিনি কসম দিয়ে তার কাছে পাঠালেন যেন তিনি তার কাছে অবশ্যই আসেন। তখন তিনি দাড়ালেন; তার সাথে সা'দ ইবনু উবাদাহ (রাঃ), মু’আয ইবনু জাবাল (রাঃ), উবায় ইবনু ক'ব (রাঃ), যায়দ ইবনু সাবিত (রাঃ) এবং আরো কিছু লোক ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ছেলেকে উঠালেন তখন তার হদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল। এতদদর্শনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখিদ্বয় অশ্রু বর্ষন করতে লাগল। তখন সাদ (রাঃ) বললেন, ইয়া রাসুলুল্লাহ! এ কি? তিনি বললেন, এ হল রহমত বিশেষ যা আল্লাহ তা'আলা তার বান্দাদের হৃদয়ে রেখে থাকেন। আর আল্লাহ তা'আলা তার বান্দাদের মধ্যে দয়াবানদের উপর দয়া করে থাকেন।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Funerals
- Hadith Index
- #1868
- Book Index
- 51
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon