হাদিসসমূহ
#1816
সুনানে নাসাই - The Night Prayer and Voluntary Prayers During the Day
। আব্দুল্লাহ ইবনু ইসহাক (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তার মূত্যুর সময় নিকটবর্তী হয়ে গেল এবং অসুস্থতা বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে আমার বোন উম্মে হাবীবা বিনত আবূ সুফিয়ান (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের ফরয সালাতের পূর্বে চরে রাকআত (সুন্নাত মুওয়াক্কাদা) এবং ফরযের পরে চার রাকআত (দু'রাকআত সুন্নাতে মুওয়াক্কাদা এবং দু'রাকআত মুস্তাহাব) সালাত আদায়ে অভ্যস্থ হবে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন।
اخبرنا عبد الله بن اسحاق، قال حدثنا ابو عاصم، قال حدثنا سعيد بن عبد العزيز، قال سمعت سليمان بن موسى، يحدث عن محمد بن ابي سفيان، قال لما نزل به الموت اخذه امر شديد فقال حدثتني اختي ام حبيبة بنت ابي سفيان قالت قال رسول الله صلى الله عليه وسلم " من حافظ على اربع ركعات قبل الظهر واربع بعدها حرمه الله تعالى على النار
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Night Prayer and Voluntary Prayers During the Day
- Hadith Index
- #1816
- Book Index
- 219
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
