হাদিসসমূহ
#1813
সুনানে নাসাই - The Night Prayer and Voluntary Prayers During the Day
। হিলাল ইবনু ই'আলা (রহঃ) ... আম্বাসা ইবনু আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে আমার বোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা (রাঃ) বর্ণনা করেছেন যে, তাঁর প্রিয়তম আবূল কাসেম [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁর কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে মু'মিন ব্যক্তি জোহরের ফরয সালাতের পর চার রাকআত সালাত আদায় করবে তার চেহারা কস্মিনকালেও জাহান্নামের অগ্নি স্পর্শ করতে পারবে না, ইনশা আল্লাহ।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Night Prayer and Voluntary Prayers During the Day
- Hadith Index
- #1813
- Book Index
- 216
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih