হাদিসসমূহ
#1799
সুনানে নাসাই - The Night Prayer and Voluntary Prayers During the Day
। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... ইয়া-লা ইবনু উমায়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তায়েফ গিয়ে আম্বাসা ইবনু আবূ সুফিয়ান (রাঃ)-এর কাছে গেলাম। তিনি তখন মৃত্যু শয্যায় ছিলেন। আমি তার মধ্যে (মৃত্যুর) ভীতি লক্ষ্য করে বললাম, ভাল অবস্থাতেই তো আপনার মৃত্যূ হচ্ছে। তিনি বললেন, আমাকে আমার বোন উম্মে হাবীবা (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
اخبرنا محمد بن رافع، قال حدثنا زيد بن حباب، قال حدثني محمد بن سعيد الطايفي، قال حدثنا عطاء بن ابي رباح، عن يعلى بن امية، قال قدمت الطايف فدخلت على عنبسة بن ابي سفيان وهو بالموت فرايت منه جزعا فقلت انك على خير . فقال اخبرتني اختي ام حبيبة ان رسول الله صلى الله عليه وسلم قال " من صلى ثنتى عشرة ركعة بالنهار او بالليل بنى الله عز وجل له بيتا في الجنة " . خالفهم ابو يونس القشيري
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Night Prayer and Voluntary Prayers During the Day
- Hadith Index
- #1799
- Book Index
- 202
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiSahih
