হাদিসসমূহ
#1652
সুনানে নাসাই - The Night Prayer and Voluntary Prayers During the Day
। আমর ইবনু আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালন অবস্থায় আমার মুখে চুমু খাওয়া থেকে বিরত থাকতেন না। আর মৃত্যু অবধি তার অধিকাংশ (নফল) সালাতই ছিল বসা অবস্থায়। এরপর তিনি আরো একটি বাক্য উচ্চারণ করেছিলেন। যার অর্থ দাঁড়ায় ফরয সালাত ব্যতীত। আর তার কাছে সর্বাধিক প্রিয় আমল ছিল যা মানুষ সর্বদা করতে থাকে; যদিও তা পরিমাণে অল্পই হোক না কেন।
اخبرنا عمرو بن علي، عن حديث ابي عاصم، قال حدثنا عمر بن ابي زايدة، قال حدثني ابو اسحاق، عن الاسود، عن عايشة، قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يمتنع من وجهي وهو صايم وما مات حتى كان اكثر صلاته قاعدا ثم ذكرت كلمة معناها الا المكتوبة وكان احب العمل اليه ما دام عليه الانسان وان كان يسيرا . خالفه يونس رواه عن ابي اسحاق عن الاسود عن ام سلمة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Night Prayer and Voluntary Prayers During the Day
- Hadith Index
- #1652
- Book Index
- 55
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
