হাদিসসমূহ
#1648
সুনানে নাসাই - The Night Prayer and Voluntary Prayers During the Day
। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসা অবস্থায় সালাত শুরু করতেন। সালাতে কুরআন তিলাওয়াত করতেন তখনও তিনি বসা অবস্থায় থাকতেন। যখন তাঁর কিরাআতের ত্রিশ কি চল্লিশ আয়াত পরিমাণ অবশিষ্ট থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়ানো অবস্থায় কুরআন তিলাওয়াত করে রুকু করতেন আর সিজদা করতেন। তারপর দ্বিতীয় রাকআতেও অনুরূপ করতেন।
اخبرنا محمد بن سلمة، قال حدثنا ابن القاسم، عن مالك، قال حدثني عبد الله بن يزيد، وابو النضر، عن ابي سلمة، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم كان يصلي وهو جالس فيقرا وهو جالس فاذا بقي من قراءته قدر ما يكون ثلاثين او اربعين اية قام فقرا وهو قايم ثم ركع ثم سجد ثم يفعل في الركعة الثانية مثل ذلك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Night Prayer and Voluntary Prayers During the Day
- Hadith Index
- #1648
- Book Index
- 51
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
