হাদিসসমূহ
#1420
সুনানে নাসাই - Friday Prayer
। আলী ইবনু হুজর (রহঃ) ... আব্দুর রহমান ইবনু আবূ লায়লা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) বলেছেন, জুমু’আর সালাত দু’রাকআত, ঈদুল ফিতরের সালাত দু’রাকআত, ঈদুল আযহার সালাত দু’রাকআত এবং সফরের অবস্থার সালাতও দু’রাকআত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষ্য মতে সে দু’রাকআতই পূর্ণ সালাত, সংক্ষেপ নয়। আবূ আব্দুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, আব্দুর রহমান ইবনু আবূ লায়লা উমর (রাঃ) থেকে শুনেন নি।
اخبرنا علي بن حجر، قال حدثنا شريك، عن زبيد، عن عبد الرحمن بن ابي ليلى، قال قال عمر صلاة الجمعة ركعتان وصلاة الفطر ركعتان وصلاة الاضحى ركعتان وصلاة السفر ركعتان تمام غير قصر على لسان محمد صلى الله عليه وسلم . قال ابو عبد الرحمن عبد الرحمن بن ابي ليلى لم يسمع من عمر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Friday Prayer
- Hadith Index
- #1420
- Book Index
- 57
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
