হাদিসসমূহ
#1331
সুনানে নাসাই - Forgetfulness (in Prayer)
। ইয়াহয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত যে, (একদা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকআত সালাত আদায় করে সালাম ফিরিয়ে ফেললেন। তখন তাকে খিরবাক (রাঃ) বললেন, আপনি সালাত তিন রাকআত আদায় করেছেন। তখন তিনি মুসল্লীদের নিয়ে অবশিষ্ট এক রাকআত আদায় করে নিলেন। তারপর সালাম ফিরিয়ে সাহুর দু'টি সিজদা করে নিলেন এবং আবারো সালাম ফিরালেন।
اخبرنا يحيى بن حبيب بن عربي، قال حدثنا حماد، قال حدثنا خالد، عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن حصين، ان النبي صلى الله عليه وسلم صلى ثلاثا ثم سلم فقال الخرباق انك صليت ثلاثا . فصلى بهم الركعة الباقية ثم سلم ثم سجد سجدتى السهو ثم سلم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Forgetfulness (in Prayer)
- Hadith Index
- #1331
- Book Index
- 153
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
