হাদিসসমূহ
#1156
সুনানে নাসাই - The At-Tatbiq (Clasping One's Hands Together)
। নাসর ইবনু আলী ও সাওয়ার ইবনু আব্দুল্লাহ ইবনু সাওয়ার (রহঃ) ... আর বকর ইবনু আব্দুর রহমান এবং আবূ সালমা ইবনু আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে আবূ হুরায়রা (রাঃ) এর পেছনে সালাত আদায় করেন। যখন তিনি রুকু করলেন তখন তাকবীর বললেন। যখন মাথা উঠালেন তখন বললেন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ তারপর সিজদা দিতে তাকবীর বললেন এবং যখন তাঁর মাথা উঠালেন তখনও তাকবীর বললেন। এরপর এক রাকআতের পর যখন দাঁড়ালেন তখন তাকবীর বললেন। পরে বললেন, যার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমি তোমাদের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অধিক সামঞ্জস্যশীল। পৃথিবী ত্যাগ করা পর্যন্ত তার সালাত এরূপই ছিল।
اخبرنا نصر بن علي، وسوار بن عبد الله بن سوار، قالا حدثنا عبد الاعلى، عن معمر، عن الزهري، عن ابي بكر بن عبد الرحمن، وعن ابي سلمة بن عبد الرحمن، انهما صليا خلف ابي هريرة - رضى الله عنه - فلما ركع كبر فلما رفع راسه قال سمع الله لمن حمده ربنا ولك الحمد ثم سجد وكبر ورفع راسه وكبر ثم كبر حين قام من الركعة ثم قال والذي نفسي بيده اني لاقربكم شبها برسول الله صلى الله عليه وسلم ما زالت هذه صلاته حتى فارق الدنيا . واللفظ لسوار
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The At-Tatbiq (Clasping One's Hands Together)
- Hadith Index
- #1156
- Book Index
- 128
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
