হাদিসসমূহ
#1146
সুনানে নাসাই - The At-Tatbiq (Clasping One's Hands Together)
। মুসা ইবনু আব্দুল্লাহ ইবনু মুসা বাসরী (রহঃ) ... নযর ইবনু কাসীর আবূ সাহল আযদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু তাঊস (রহঃ) মিনার মসজিদে খায়ফে আমার পাশে সালাত আদায় করলেন। যখন তিনি প্রথম সিজদা করতেন এবং সিজদা থেকে মাথা উঠাতেন, তখন তিনি তাঁর চেহারা বরাবর তাঁর উভয় হাত উঠাতেন। তা আমার না-পছন্দ হওয়ায় আমি উহায়ব ইবনু খালিদকে বললাম, এ ব্যক্তি এমন কিছু করছে যা আমি কাউকে করতে দেখিনি। উহায়ব তাঁকে বললেন, আপনি এমন কিছু করছেন যা আমরা কাউকে করতে দেখিনি, তখন আব্দুল্লাহ ইবনু তাঊস বললেন, আমি আমার পিতাকে তা করতে দেখেছি। আর আমার পিতা বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনু আব্বাসকে এরূপ করতে দেখেছি। আর আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ করতে দেখেছি।
اخبرنا موسى بن عبد الله بن موسى البصري، قال حدثنا النضر بن كثير ابو سهل الازدي، قال صلى الى جنبي عبد الله بن طاوس بمنى في مسجد الخيف فكان اذا سجد السجدة الاولى فرفع راسه منها رفع يديه تلقاء وجهه فانكرت انا ذلك فقلت لوهيب بن خالد ان هذا يصنع شييا لم ار احدا يصنعه . فقال له وهيب تصنع شييا لم نر احدا يصنعه . فقال عبد الله بن طاوس رايت ابي يصنعه وقال ابي رايت ابن عباس يصنعه وقال عبد الله بن عباس رايت رسول الله صلى الله عليه وسلم يصنعه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The At-Tatbiq (Clasping One's Hands Together)
- Hadith Index
- #1146
- Book Index
- 118
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiDaif
