হাদিসসমূহ
#1142
সুনানে নাসাই - The At-Tatbiq (Clasping One's Hands Together)
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি, তিনি (সালাতের মধ্যে) প্রত্যেক নীচু হওয়ার সময় এবং মাথা উত্তোলনের সময় আর প্রত্যেক দাঁড়ানোর এবং বসার সময় তাকবীর বলতেন এবং ডান ও বাম দিকে আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে সালাম করতেন। তখন তাঁর চেহারার শুভ্রতা দেখা যেত। রাবী বলেন, আর আমি আবূ বকর (রাঃ) এবং উমর (রাঃ)-কেও এরূপ করতে দেখেছি।
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا الفضل بن دكين، ويحيى بن ادم، قالا حدثنا زهير، عن ابي اسحاق، عن عبد الرحمن بن الاسود، عن ابيه، وعلقمة، عن عبد الله، قال رايت رسول الله صلى الله عليه وسلم يكبر في كل خفض ورفع وقيام وقعود ويسلم عن يمينه وعن شماله " السلام عليكم ورحمة الله " . حتى يرى بياض خده . قال ورايت ابا بكر وعمر - رضى الله عنهما - يفعلان ذلك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The At-Tatbiq (Clasping One's Hands Together)
- Hadith Index
- #1142
- Book Index
- 114
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
