হাদিসসমূহ
#1082
সুনানে নাসাই - The At-Tatbiq (Clasping One's Hands Together)
। ইয়াহয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... মুতাররিফ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং ইমরান ইবনু হুসাইন, আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর পেছনে সালাত আদায় করলাম। তিনি যখন সিজদা করলেন, তখন তাকবীর বললেন। আর যখন তিনি সিজদা থেকে মাথা তুললেন, তখন তাকবীর বললেন। যখন দু'রাকআতের পর দাঁড়ালেন তখনও তাকবীর বললেন। সালাত শেষ হওয়ার পর ইমরান আমার হাত ধরে বললেন, ইনি [আলী (রাঃ)] আমাকে স্মরণ করিয়ে দিলেন, তিনি এমন একটি বাক্য বললেন, যার অর্থ হলো- মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত।
اخبرنا يحيى بن حبيب بن عربي، قال حدثنا حماد، عن غيلان بن جرير، عن مطرف، قال صليت انا وعمران بن حصين، خلف علي بن ابي طالب فكان اذا سجد كبر واذا رفع راسه من السجود كبر واذا نهض من الركعتين كبر فلما قضى صلاته اخذ عمران بيدي فقال لقد ذكرني هذا - قال كلمة يعني - صلاة محمد صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The At-Tatbiq (Clasping One's Hands Together)
- Hadith Index
- #1082
- Book Index
- 54
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
