হাদিসসমূহ
#1073
সুনানে নাসাই - The At-Tatbiq (Clasping One's Hands Together)
। মুহাম্মাদ ইবনু মানসূর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের দ্বিতীয় রাকআতে মাথা উঠালেন। তখন বললেন, ইয়া আল্লাহ! ওলীদ ইবনু ওলীদ এবং সালামা ইবনু হিশাম, আইয়াশ ইবনু আবূ রাবীআ এবং মক্কার দুর্বল মুসলিমদেরকে নাজাত দাও। আর তুমি মুদার গোত্রের উপর তোমার কঠিন আযাব অবতীর্ণ কর। তাদের বছরগুলোকে ইউসুফ (আলাইহিস সালাম) এর বছরগুলোর ন্যায় করে দাও।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، قال حفظناه من الزهري عن سعيد، عن ابي هريرة، قال لما رفع رسول الله صلى الله عليه وسلم راسه من الركعة الثانية من صلاة الصبح قال " اللهم انج الوليد بن الوليد وسلمة بن هشام وعياش بن ابي ربيعة والمستضعفين بمكة اللهم اشدد وطاتك على مضر واجعلها عليهم سنين كسني يوسف
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The At-Tatbiq (Clasping One's Hands Together)
- Hadith Index
- #1073
- Book Index
- 45
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
