হাদিসসমূহ
#1012
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। মুহাম্মদ ইবনু কুদামাহ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে কুরআন পাঠ করতেন। আর মুশরিকরা যখন তার আওয়াজ শ্রবণ করত তখন কুরআনকে এবং যিনি তা আনয়ন করেছেন তাকে গালি দিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নস্বরে কুরআন পড়তে আরম্ভ করলেন যা সাহাবায়ে কিরাম শুনতে পেতেন না। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন আপনি আপনার সালাত উচ্চস্বরে পড়বেন না, আবার একেবারে নীরবেও পড়বেন না, বরং এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করুন।
اخبرنا محمد بن قدامة، قال حدثنا جرير، عن الاعمش، عن جعفر بن اياس، عن سعيد بن جبير، عن ابن عباس، قال كان النبي صلى الله عليه وسلم يرفع صوته بالقران وكان المشركون اذا سمعوا صوته سبوا القران ومن جاء به فكان النبي صلى الله عليه وسلم يخفض صوته بالقران ما كان يسمعه اصحابه فانزل الله عز وجل { ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا}
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #1012
- Book Index
- 137
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
