হাদিসসমূহ
#1005
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আমর ইবনু মুররা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ ওয়ায়িলকে বলতে শুনেছি, আব্দুল্লাহর নিকট এক ব্যক্তি বলল, আমি এক রাক'আতে মুফাসসাল পড়েছি। তিনি বললেন, কবিতার ন্যায় তাড়াতাড়ি পড়া? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর সামঞ্জস্যপূর্ণ যে সূরা গুলো মিলিয়ে পাঠ করতেন তা আমি জানি। তারপর তিনি মুফাসসালের বিশটি সূরার উল্লেখ করলেন এক রাকআতে দু'সূরা করে।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، قال حدثنا شعبة، عن عمرو بن مرة، قال سمعت ابا وايل، يقول قال رجل عند عبد الله قرات المفصل في ركعة . قال هذا كهذ الشعر لقد عرفت النظاير التي كان رسول الله صلى الله عليه وسلم يقرن بينهن . فذكر عشرين سورة من المفصل سورتين سورتين في ركعة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #1005
- Book Index
- 130
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
