হাদিসসমূহ
#1003
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। হাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইবরাহীম ইবনু উলাইয়্যা আবূল হাসান (রহঃ) ... জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুফার কিছু লোক উমর (রাঃ)-এর নিকট সা'দ (রাঃ) এর বিরুদ্ধে অভিযোগ আনল। তারা বলল, আল্লাহর। শপথ! তিনি সালাত উত্তমরূপে আদায় করেন না। তিনি (সা'দ) বললেন, আমি তো তাদের নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের ন্যায় সালাত আদায় করে থাকি। তা থেকে কোন রকম কম করিনা। আমি প্রথম দু'রাকআত লম্বা করি আর শেষের দু'রাকআত সংক্ষিপ্ত করি। তিনি (উমর) বললেন, তোমার প্রতি আমার ধারনা তাই।
اخبرنا حماد بن اسماعيل بن ابراهيم ابن علية ابو الحسن، قال حدثنا ابي، عن داود الطايي، عن عبد الملك بن عمير، عن جابر بن سمرة، قال وقع ناس من اهل الكوفة في سعد عند عمر فقالوا والله ما يحسن الصلاة . فقال اما انا فاصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلم لا اخرم عنها اركد في الاوليين واحذف في الاخريين . قال ذاك الظن بك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #1003
- Book Index
- 128
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
